পাইকগাছার তরুণের তৈরি Toolsax অনলাইন কাজ সহজ করতে ১৪০+ টুলসের ওয়েবসাইট

Anaroul Hasan

পাইকগাছার এক তরুণ প্রযুক্তিপ্রেমীর হাত ধরে তৈরি হয়েছে Toolsax (toolsax.com) নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের অনলাইন কাজ সহজ করার জন্য রয়েছে ১৪০টিরও বেশি টুলস ও API সেবা।

Toolsax Mockup Image

এই প্রোজেক্টের শুরুটা ছিল খুবই সাধারণভাবে। প্রথমদিকে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল HTML, CSS এবং JavaScript ব্যবহার করে। কিন্তু কিছুদিন কাজ করার পর দেখা যায়, এই প্রযুক্তি ব্যবহার করে বড় পরিসরে ওয়েবসাইটটি পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। সাইট লোড হতে সময় লাগছিল এবং নতুন টুল যুক্ত করা বা সাইটকে আরও বড় করা তেমন সহজ হচ্ছিল না।

পরবর্তীতে নতুনভাবে চিন্তা করে Next.js ফ্রেমওয়ার্ক ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পুরো প্রোজেক্টটি নতুন করে তৈরি করা শুরু হয়। ধীরে ধীরে একাই তৈরি করা হয় ১৪০টিরও বেশি অনলাইন টুলস এবং বিভিন্ন API সার্ভিস।

ওয়েবসাইটে থাকা কিছু জনপ্রিয় টুলস:
Bg Remover, Api Tester, Private Share, Deploy HTML Project, JSON Formatter, Password Generator সহ আরও অনেক প্রয়োজনীয় অনলাইন টুলস।

তবে এত বড় একটি ওয়েবসাইট একা পরিচালনা করা সহজ নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্ভার খরচও একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। এজন্য ভবিষ্যতে ওয়েবসাইটে বিজ্ঞাপন সংযুক্ত করার পরিকল্পনাও করা হয়েছিল, যদিও সেই কাজ এখনো সম্পূর্ণ করা হয়নি।

পরবর্তীতে একটি ডোমেইন কিনে ওয়েবসাইটটি লাইভ করা হয়। তবে এখনো ভিজিটর সংখ্যা তুলনামূলক কম, কারণ এটির তেমন কোনো মার্কেটিং করা হয়নি। প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, নতুন কোনো প্রোজেক্ট মানুষের কাছে পৌঁছে দিতে মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়

তবুও পাইকগাছার এই তরুণের উদ্যোগ প্রযুক্তি অঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ভবিষ্যতে সঠিক প্রচার ও সহযোগিতা পেলে এই ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment